Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর শেকড় সন্ধানে একটি ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 12-06-2025 ইং
  • 495508 বার পঠিত
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর শেকড় সন্ধানে একটি ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

খাগড়াছড়ি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় “মারমা জনগোষ্ঠীর  "শেকড়ের সন্ধানে” শীর্ষক সেমিনার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সেমিনারে উঠে আসে মারমা জাতিগোষ্ঠীর ভাষা, বিশ্বাস, সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক।


এ সময় সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও লেখক প্রফেসর মংসানু চৌধুরী। আলোচনায় অংশ নেন সাবেক সাবেক যুগ্মসচিব উ ক্য জেন, যিনি মারমা সমাজের ইতিহাস ও সংস্কৃতির নানা স্তর নিয়ে বিশ্লেষণ করেন। 

সেমিনারে বক্তারা বলেন,নিজস্ব সংস্কৃতি হারিয়ে গেলে আত্মপরিচয় মুছে যায়। তাই আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে যুক্ত করতে হবে।


এ সময় বিশেষ অতিথি হিসেবে মং সার্কেল রানী উখেং চিং মারমা,জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়