Logo
| বঙ্গাব্দ

লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : 24-06-2025 ইং
  • 554945 বার পঠিত
লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে উপকরণ বিতরণ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ, লেবুজাতীয় চারা, সার এবং কীটনাশক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকাল ২টায় উপজেলা কৃষি অফিসের মাঠ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ৩০জন কৃষক কৃষানীর মাঝে এই উপকরণ এবং কীটনাশক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজল তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান, জয়নাল আবেদিনসহ সকল উপ-সহকারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়