Logo
| বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 24-07-2025 ইং
  • 352572 বার পঠিত
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A


হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ


শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১ টায় গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এই ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। 


গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেল্লালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রোমেল দাশ, সহকারি শিক্ষক সুইমংউ মারমা, রেখা ঘোষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়