Logo
| বঙ্গাব্দ

রামগড়ে বিএনপির জুলাই পুর্ণজাগরণের বিজয় র‍্যালি

  • আপডেট টাইম : 05-08-2025 ইং
  • 370001 বার পঠিত
রামগড়ে বিএনপির জুলাই পুর্ণজাগরণের বিজয় র‍্যালি
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালিতে মানুষের ঢল দেখা গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রামগড় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় র‍্যালি বের হয়ে রামগড় বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে পথসভার মধ্যদিয়ে বিজয় র‍্যালি শেষ হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ প্রমুখ।

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিজয় উল্লাসে র‍্যালিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়