Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে বন্যার্তদের পাশে আশিকা

  • আপডেট টাইম : 21-08-2025 ইং
  • 600422 বার পঠিত
নানিয়ারচরে বন্যার্তদের পাশে আশিকা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট, সাবেক্ষ্যং ও সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস।

বুধবার (২০ আগস্ট) মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা ও সুইডেন সরকারের অর্থায়নে ক্রিয়া প্রকল্পের অধীনে "কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি" প্রকল্পের আওতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খীসা, ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা, প্রকল্প অফিসার, একাউন্টস অফিসার ও ফিল্ড ফেসিলিটেটরগণ।

ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়