Logo
| বঙ্গাব্দ

মাইনী বাজারে ভয়াবহ আগুন!

  • আপডেট টাইম : 11-09-2025 ইং
  • 384406 বার পঠিত
মাইনী বাজারে ভয়াবহ আগুন!
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে পাহাড়ের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাইনী বাজারের লঞ্চঘাটের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে আগুন লেগেছে এখনো বিস্তারিত জানা যায়নি।


এদিকে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সেনা সদস্যরা বাজরে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। ইতোমধ্যে লংগদু ফায়ার সার্ভিস এবং লংগদু জোনের একটি উদ্ধার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে নিয়ন্ত্রণে নিয়েছেন।

স্থানীয়রা জানান, এপর্যন্ত দুটি খাবার হোটেল, দুটি কুলিং কর্ণার এবং একটি মুদি মালের দোকান ও পেছনে থাকা বাসা-বাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক বলা যাচ্ছেনা। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ হতে ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


মাইনী বাজার ব্যবসায়ী এবং স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সূর্য আলো চাকমা জানান, আগুন নিভানো কাজ শেষ হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি। তবে শীঘ্রই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়