এম সুজন, নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর দু’জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী—ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান পানিতে ডুবে নিখোঁজ হন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নদীর তীরে ভেসে ওঠে ডেনিজেন চাকমার মরদেহ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও অন্যান্য বাহিনী উদ্ধার করে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে একই স্থানের আশপাশ থেকে উদ্ধার করা হয় আরেক নিখোঁজ শিক্ষার্থী জিতেশ দেওয়ানের মরদেহ।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় টানা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দু’জনেরই মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |