Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

  • আপডেট টাইম : 04-10-2025 ইং
  • 350791 বার পঠিত
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা জোন।

শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে জানানো হয়, মারিশ্যা জোন কমান্ডারের দিক নির্দেশনায় হাবিলদার আমান উল্লাহ'র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠ লোডিং পয়েন্ট এ কাঠ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ৮১ দশমিক ১৭ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা।

মারিশ্যা জোন জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়