Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ির মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন অভিযুক্ত গ্রেপ্তার— একজন পলাতক

  • আপডেট টাইম : 23-10-2025 ইং
  • 269327 বার পঠিত
খাগড়াছড়ির মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন অভিযুক্ত গ্রেপ্তার— একজন পলাতক
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আরেক অভিযুক্ত পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায়।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে ওই কিশোরী তার এক আত্মীয়ের সঙ্গে স্থানীয় অযোদ্ধা কালি মন্দিরে পূজা দেখতে গিয়েছিল। পূজা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত চার যুবক কৌশলে তাকে একান্তে ডেকে নেয় এবং পরে জোরপূর্বক ধর্ষণ করে।



ঘটনার পর প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি গোপন রেখে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কিশোরীর পরিবার বিষয়টি পুলিশের কাছে জানালে মাটিরাঙা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল বাবু (১৭) ও রিমন ত্রিপুরা (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করে। তবে প্রধান অভিযুক্ত সুমন বিকাশ ত্রিপুরা (১৮) এখনও পলাতক রয়েছে।



পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্ত ২জনকে দুপুরে আদালতে তোলা হয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬৪ ধারায় ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।



খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিকটিমকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বলে নিশ্চিত হয়েছি। আমরা ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি, আর পলাতক একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”



এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়