হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আন নুর ফাউন্ডেশনের উদ্যোগে একটি অসহায় পরিবারের স্বামী নির্যাতিত একমাত্র মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আমছড়া পাড়ার মশারীঘোনা গ্রামের অসহায় জমির উদ্দিনের স্বামী নির্যাতিত মেয়ে মৌসুমী আক্তারের চিকিৎসার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় আন নূর ফাউন্ডেশনের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে অন্তঃসত্ত্বা এবং অসুস্থ মেয়েটির মা-বাবার হাতে তার সুচিকিৎসা জন্য ১২ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, এই পরিবারটি উপজেলার সবচেয়ে অসহায় এবং গরীব। উপরন্তু বিবাহ দেওয়া এবং ৯ মাসের অন্তঃস্বত্ত্বা একমাত্র মেয়েকে তার স্বামী নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ায় তাদের অবস্থা আরো করুণ হয়ে গেছে। এমতাবস্থায় এই পরিবারের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মেয়েটির সুচিকিৎসার জন্য সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছি। এই পরিবারটির প্রতি সকলে সহযোগিতার হাত বাড়ালে আশা করি এই পরিবারটি স্বাভাবিক অবস্থায় আসতে পারবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |