Logo
| বঙ্গাব্দ

বান্দরবান রুমায় মাওলানা শাহ্সুফি এহসানুল হক (রহঃ) এর ১৪ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম : 16-02-2025 ইং
  • 361508 বার পঠিত
বান্দরবান রুমায় মাওলানা শাহ্সুফি এহসানুল হক (রহঃ) এর ১৪ তম বার্ষিক ওরশ শরীফ  অনুষ্ঠিত হয়েছে
রিপোর্টারঃ N/A
রুমা প্রতিনিধিঃ
ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে প্রখ্যাত সাধক ও অলিয়ে কামেল হযরত মাওলানা শাহসুফি এহসানুল হক (রহ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে কোরআন তিলাওয়াত, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খানকা পাহাড় এলাকায় মোহাম্মদ ইদ্রিছ মিয়ার বাসভবনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির।

সকাল থেকে সারাদিন কোরআন খতম শেষে সান্ধায় রুমা থানা কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মোঃ আলী আখিরে মোনাজাতের পর তাবারক বিতরণ করা হয়।

এই মহতী তাবারক বিতরণ অনুষ্ঠানে মুসলিম ও অমুসলিম প্রায় দুই হাজার সাধারণ লোকজন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠানের আয়োজক মোঃ ইদ্রিছ মিয়া বলেছেন, প্রখ্যাত সাধক মাওলানা শাহ সুফি এহসানুল হক এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রতি বছর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম- অমুসলিম সাধারণ মানুষের মধ্যে তাবারক বিতরণ আয়োজন করেন।
তারই ধারাবাহিকতায় এবার ১৪তম বার্ষিক ওরশ শরীফের মিলাদ মাহফিল করা হয়।
এবারেও প্রায় দুই হাজার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজে তথা মানুষের জীবনে প্রতিটি কর্মেকান্ডে আশানুরূপ সাফল্য ও মঙ্গল বয়ে আনবে এই আশাবাদ ব্যক্ত করেন-অনুষ্ঠানের আয়োজক মোহম্মদ ইদ্রিছ মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়