Logo
| বঙ্গাব্দ

খ্রিস্টান বড়দিন উপলক্ষে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা

  • আপডেট টাইম : 21-12-2025 ইং
  • 370370 বার পঠিত
খ্রিস্টান  বড়দিন উপলক্ষে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা
রিপোর্টারঃ N/A


জাকির হোসেন, দীঘিনালা প্রতিনিধিঃ


খ্রিস্টান বড়দিন উপলক্ষে রাঙ্গামাটি জেলার বাঘাইহাটের দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি জনপদের নৃ-গোষ্টীর খ্রিস্টান সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।


আজ রবিবার (২১ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম পাহাড়ে অবস্থিত বেথলিং পাড়ায় বসবাসরত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খ্রিস্টান বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


বিজিবি জানায়, খ্রিস্টধর্মীয় সম্প্রদায়ের দরিদ্র ও অসহায় মানুষের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে অধিনায়কের নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির বিওপি কমান্ডার এ আর্থিক সহায়তা বিতরণ করেন।


এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”


বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়