Logo
| বঙ্গাব্দ

রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

  • আপডেট টাইম : 17-01-2026 ইং
  • 178999 বার পঠিত
রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন
রিপোর্টারঃ করিম শাহ, রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।



শনিবার (১৭ই জানুয়ারি) বিকেলে রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার সভাপতি মোঃ রায়হান এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 



বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। 



প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা করে থাকেন। এছাড়াও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন গরীব অসহায় মানুষের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।



যুগ্ম-সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যের রাখেন ফাউন্ডেশন রামগড় শাখার সভাপতি মোঃ রায়হান।


এসময় প্রধান অতিথি তিনজন শিক্ষার্থীকে পরীক্ষার ফরম পূরন করতে আর্থিক উপহার, শহীদ জিয়ার খালপাড় উচ্চ বিদ্যালয়ের জন্য সাউন্ড সিস্টেম এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।



বিতরণে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া, যুগ্ম- সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি মোঃজসিম উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন,সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ্, জেলা ওয়াদুদ ভূ্ঁইয়া ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমান সহ সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়