Logo
| বঙ্গাব্দ

মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কুড়ে পাওয়া শিশুটি

  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 1463 বার পঠিত
মায়ের কোলে ফেরার অপেক্ষায় শ্মশানে কুড়ে পাওয়া শিশুটি
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ



এবারে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া পাড়া শ্মশানে কুঁড়ে পাওয়া নবজাতক শিশুটি মায়ের কোলে ফেরার অপেক্ষায়। 




শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের হস্তক্ষেপে নবজাতক শিশুটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 




উল্লেখ যে, শুক্রবার (১৭ এপ্রিল) বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাগল খাইয়া নামক গ্রামের শ্মশানে রক্তাক্ত অবস্থায় নবজাতককে কুঁড়িয়ে পান স্থানীয় সন্ধ্যা রানী দে ও প্রমোদ কুমার দে দম্পতি।




পরবর্তীতে তারা নবজাতক কন্যাটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে নিজের হেফাজতে রাখেন এবং স্ত্রীর অনুমতি সাপেক্ষে লালন-পালনের ইচ্ছা প্রকাশ করেন। তবে বিষয়টি জানাজানি হলে অনেকেই বাচ্চাটিকে লালন পালন করার জন্য দত্তক নিতে আগ্রহী হন। 




স্থানীয় ইউপি সদস্য থুইচি মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন কে বা কারা মেয়েশিশুটিকে শ্মশানে রেখে গিয়েছে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। তবে রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিশুটির চিকিৎসার জন্য রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 




এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, শিশুটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শিশুটির কোন ওয়ারিশ রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য উপজেলায় মাইকিং করা হবে। কোন ওয়ারিশ পাওয়া না গেলে আবেদনের প্রেক্ষিতে আমরা শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবো আইনি প্রক্রিয়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়