Logo
| বঙ্গাব্দ

সাংগ্রাই জল উৎসবে সেনাবাহিনীর সহায়তা

  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 935 বার পঠিত
সাংগ্রাই জল উৎসবে সেনাবাহিনীর সহায়তা
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটির রাজস্থলী উপজেলার খাগড়াছড়ি পাড়ার যুব-যুবতীদের উদ্যোগে আয়োজিত সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।

শনিবার (১৮ এপ্রিল) আবেদনপত্রের প্রেক্ষিতে কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আহসান হাবিব আবীর আনুষ্ঠানিকভাবে উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় তিনি আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সতর্ক থাকবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সেনাবাহিনীর এমন সহায়তা পেয়ে খাগড়াছড়ি পাড়ার যুবক যুবতীরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাপ্তাই জোনের এই ধরনের সহযোগিতাকে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উল্লেখ করেন।

রাজস্থলী উপজেলায় সেনাবাহিনীর কাপ্তাই জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণে এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা প্রদান করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে জনগণের পাশে থেকে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়