Logo
| বঙ্গাব্দ

লক্ষীছড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  • আপডেট টাইম : 01-05-2026 ইং
  • 119065 বার পঠিত
লক্ষীছড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
রিপোর্টারঃ N/A
রমজান আলী জিসান, লক্ষীছড়ি

লক্ষীছড়ি উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি শেষে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাওসার হামিদ। এই সময় সভায় উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আনিছুর রহমান, লেবার সমবায় সমিতির সভাপতি  মজিবুর রহমান গাজী, অগ্রদূত মটর বাইক চালক সমিতির সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, মে দিবস শুধু স্মরণ করলেই হবে না- এই দিবসের অনেক তাৎপর্য রয়েছে। এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। দেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম। পাশাপাশি, পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক,  শ্রমজীবী মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়