Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়ি ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম : 05-05-2026 ইং
  • 882 বার পঠিত
বাঘাইছড়ি ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
রিপোর্টারঃ N/A
বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বিজয় মিছিলে যোগ দিতে যাওয়ার পথে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৪ঠা মে) বাঘাইছড়ি উপজেলায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়ে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।

জানা যায়, সোমবার দুপুরে রাঙামাটি শহরের দলীয় কার্যালয়ের সামনে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ অবস্থায় বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়ীবহর নতুন কমিটির সমর্থনে স্লোগান দিতে দিতে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করার সময় পদবঞ্চিতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পদবঞ্চিতরা গাড়ীবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দিলে বাঘাইছড়ি উপজেলার কয়েকজন নেতা আহত হন।

এর আগে, গত শনিবার (২রা মে) কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে রবিবার বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়