খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ গুণী সাংবাদিক ও রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ'র মৃত্যুতে খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব কনফারেন্স রুমে এ খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ এর বিদেহীর আত্মার শান্তি কামনা করেন এবং ১মিনিট নিরবতা পালন করেন। পরে শোকসভায় বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন সাংবাদিকরা।
এ সময় খতমে কুরআন পাঠ করেন আল আমিন বিবাড়িয়া হেফাজত খানার ইমাম মাওলানা গাজী রুহুন আমিন।
এ শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক এই এম প্রফুল্লসহ জেলা অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |