খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়িতে পারিবারিক কলহের জেরে বাবা-মা'কে কুপিয়ে জখম করেছে আবুল কালাম (৩৫) নামে মাদকাসক্ত ছেলে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আড়াই টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে দাঁড়ালো দা দিয়ে তার বাবা এবং মা'কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তফিকুল ইসলাম তৌফিক জানান, আটক আবুল কালাম থানা হেফাজতে রয়েছে। মূলত নেশা করতে বাঁধা দেওয়ার কারণেই বাবা মায়ের সাথে তার দ্বন্দ। আহত দু'জনকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম পাঠানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |