Logo
| বঙ্গাব্দ

বিকল্প কর্মসংস্থানে পানছড়িতে ছাগল ও শুকর বিতরণ

  • আপডেট টাইম : 10-03-2025 ইং
  • 440598 বার পঠিত
বিকল্প কর্মসংস্থানে পানছড়িতে ছাগল ও শুকর বিতরণ
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে মৎস্য সম্পাদক উন্নয়নের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে হতে ১৫ জন দরিদ্র জেলেকে ছাগল ও শুকর বিতরণ করা হয়।

সোমবার (১০ মার্চ) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন। এসময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি-এর আওতায় নিবন্ধিত জেলেদের মধ্য হতে গরীব অসহায় ১৫ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসাবে (আয়বর্ধক) ৮ জনকে ৪টি করে ছাগল এবং ৭ জনকে ২টি করে শুকর প্রদান করা হয়েছে।

এসময় প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রকৌশলী মো. রেজাউল করিম, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়