Logo
| বঙ্গাব্দ

রামগড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : 13-03-2025 ইং
  • 433448 বার পঠিত
রামগড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে রামগড় শহীদ মিনার মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্য ওয়াদুদ ভুইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পতিত হাসিনা সরকার এদেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে পালিয়ে গেছে। এদেশকে ফের পুর্ণগঠন দরকার এজন্যে অর্ন্তবতী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী জানান।

উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়াত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন প্রমুখ।

ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ইফতার মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও বিপুল সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়