Logo
| বঙ্গাব্দ

সাজেকে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

  • আপডেট টাইম : 15-03-2025 ইং
  • 428711 বার পঠিত
সাজেকে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩৬নম্বর সাজেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বাঘাইছড়ি উপজেলার ৩৬নম্বর সাজেক ইউনিয়ন বাঘাইহাট কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে এ মহতী আয়োজন সম্পন্ন হয়। এতে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুসা, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আতাউল রহমান,উপজেলা জাসাস'র সভাপতি সিদ্দিক আলী সহ ৩৬নম্বর সাজেক ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দৃ।

নেতৃবৃন্দৃ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। স্থানীয় জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং গণমানুষের প্রত্যাশা পূরণে দল নিরলস কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা, বেগম খালেদা জিয়া'র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন বাঘাইহাট কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ রাশেদুল ইসলাম।

শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়