কাপ্তাই প্রতিনিধিঃ
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই উপজেলা চট্টগ্রাম উত্তর-দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় কাপ্তাই ধাবা রেস্টুরেন্টে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই আবাসিক প্রকৌশলী আরেফন শুভ, উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন ইউনিয়ন শাখার সভাপতি মো বেলাল হোসেন, সম্পাদক মো. বেলায়েত হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রাঙামাটি জেলা বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, রাঙামাটি জেলা শ্রমিক দল সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো ইসমাই হোসেন, ইউনিয়ন বিএনপির সম্পাদক কামাল হাকিম, সহ-সভাপতি নজরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ ছিদ্দিক আহম্মদ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |