Logo
| বঙ্গাব্দ

গাজার নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে নানিয়ারচরে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : 08-04-2025 ইং
  • 454860 বার পঠিত
গাজার নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে নানিয়ারচরে বিক্ষোভ সমাবেশ
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচরে গাজার নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে এক বিশাল প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে নানিয়ারচর মডেল মসজিদ থেকে র‍্যালিটি শুরু হয়ে সদর বাজার ও নিচের বাজার হয়ে চৌরাস্তায় মিলিত হয় এবং পরে একটি বৃহৎ সমাবেশে রূপ নেয়।

র‍্যালি ও সমাবেশে ৫ শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন নানিয়ারচর দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম  এবং সঞ্চালনা করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরজামাল হাওলাদার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন এবং জামায়াতে ইসলাম নানিয়ারচর সদর উপজেলার সভাপতি মো. জাকির হোসেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নানিয়ারচর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মেহেরাজ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হোসাইন মল্লিক এবং নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম প্রমুখ।

সমাবেশে বক্তারা গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘন ও নিরীহ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে দেশ ব্যাপি ইসরাইলি পণ্য বয়কটে অন্তর্বর্তীকালীর সরকারের  হস্তক্ষেপ কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহারুর কুশপুত্তলিকা দাহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়