অর্ণব মল্লিক, কাপ্তাই
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কুকিছড়াতে বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন।
বাংলাদেশ সেনা প্রধানের দিক নির্দেশনায় ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএসএম সাদিক শাহরিয়ারের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার।
ভবিষ্যতেও কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের পক্ষ থেকে এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |