হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি'র পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিশ্রামের ব্যবস্থা, কোমল পানীয় বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন প্রাথমিক চিকিৎসার পাশাপাশি পরীক্ষা শেষে বেলা ১ টার দিকে ছাত্র ছাত্রীদের নিজ হাতে কোমল পানীয়সহ বিভিন্ন ধরনের নাস্তা তুলে দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।
এরআগে ছাত্র ছাত্রীদের সাথে আসা এবং অপেক্ষমান অভিভাবকদের জন্যও বিশ্রামের ব্যবস্থা করাসহ নাস্তা প্রদান করেন নাইমুল ইসলাম রনি।
এসময় তিনি বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে রাজস্থলী উপজেলা ছাত্রদলের পক্ষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্রদের নিয়ে কাজ করে আসছে। সেই ধারা অব্যাহত রাখতে আমরা সবসময় বদ্ধপরিকর।
কয়েকজন শিক্ষার্থী ছাত্রদলের এমন আয়োজনে খুশি হয়ে জানায়, পরীক্ষা চলাকালীন আমাদের অভিভাবকদের জন্য বিশ্রামাগার, কোমল পানীয় এবং নাস্তা প্রদান নিশ্চয় প্রশংসার দাবি রাখে। ছাত্রদলের এই কাজ অব্যাহত থাকুক সেই প্রত্যাশা রাখি।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ রাজু আহমেদ, মোঃ মামুনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |