Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে সরকারি জায়গা দখলে বাঁধা; নারীসহ আহত ৬

  • আপডেট টাইম : 10-05-2025 ইং
  • 599959 বার পঠিত
কাপ্তাইয়ে সরকারি জায়গা দখলে বাঁধা; নারীসহ আহত ৬
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ে সরকারি লিজ নেয়া জায়গা রাতারাতি জবর দখল করার সময় বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত হয়েছে ৬জন। গত বুধবার (৮ মে) মধ্যরাতে সৈয়দ জাহেদুল ইসলাম সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ৩০-৪০জন সন্ত্রাসী নিয়ে কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের জাকির হোসেন স'মিল সরকারি জায়গা জবর দখল করতে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় স'মিলের কেয়ারটেকার ফারুক খান নতুন বাজার হতে রাতে বাসায় যাওয়ার সময় আগে ওৎপেতে থাকা জাহেদুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে হামলা করে বলে কেয়ারটেকার অভিযোগ করেছে। তার চিৎকারে স্ত্রী, কন্যা দৌড়ে আসলে তাদের ওপর হামলা করা হয়। এসময় তাদের বাঁচাতে এলাকার লোকজন এগিয়ে আসলে তাদের হামলায় নুর জামাল (৫০), নয়ন (৩২), ফারুক খানের স্ত্রী রুবি আক্তার (৪৫) ও তার কন্যা নীলা ফাড়িন (১৫) এবং সৈয়দ জাহেদুল ইসলাম (৪৩) আহত হয়।

আহত নুর জামাল ও নয়ন অভিযোগ করে রাতে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বৃহস্পতিবার সকাল ১১টায় আবার তাদের উপর হামলা করা হয়।

জাকির হোসেন স'মিল কেয়ারটেকার ফারুক খান জানান, বিএফআইডিসি হতে আগামি ২০৩৩সাল পযন্ত মেসার্স ইস্টান টিম্বার মালিক আদিল হোসেন ৫.৭ একর জায়গা লিজ নেয় হয়। সরকারি লিজ নেয়া জায়গা অবৈধ ভাবে ঘরবাড়ি তৈরি করলে আমি এ বিষয়ে বাঁধা দিতে গেলে  আমাকে বারবার হামলা ও মামলার স্বীকার হতে হয়েছে। জবর দখলের ৪-৫দিন আগে কাপ্তাই থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে বলেও  জানান।

ফারুক খান আরও জানান বর্তমানে আমি ও আমার পরিবার পরিজন  নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে কাপ্তাই থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান।

হামলায় আহত ও অভিযুক্ত সৈয়দ জাহেদুল ইসলাম জানান, মিলের পাশে বসবাসরত একটি মহিলাকে আগে থেকে ওৎ পেতে থাকা লোকজন হামলা করে, আমাকে ওই মহিলা ডাকলে আমি ওখানে যাই। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ হয় বলে জানান। এতে করে সে নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তার বিষয়ে অভিযোগ মিথ্যা বলে জানান।

এবিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

শুক্রবার (৯ মে) কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ জানান, উভয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কাপ্তাই থানা ও বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে। ফারুক খান কেয়ারটেকার ৪ থেকে ৫দিন আগে একটা জবর দখল নিয়ে থানায় অভিযোগ করেছে এবং বুধবার রাতে হামলার পর কাপ্তাই থানায় উভয় পক্ষ পৃথক পৃথক অভিযোগ করেছে। তবে এটা মামলায় পরিণত হবে। পরিস্থিতি এখন শান্ত আছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়