দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা থানার পুলিশ ফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশনবিহীন দুইটি মাহিন্দ্রা গাড়ি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে।
অদ্য ২৪ মে ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে দীঘিনালা থানাধীন মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফরিদুল আলম এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্স। অভিযানে দুইটি মাহিন্দ্রা গাড়ি তল্লাশি করে মোট দশটি প্লাস্টিকের বস্তায় ১৪,০০০ প্যাকেট বিদেশি ORIS ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
এসময় সোবহানপুর গ্রামের মোঃ সেলিম (২৬) এবং মোঃ কাশেম (২১) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ধারায় দীঘিনালা থানায় নিয়মিত মামলা রুজু (মামলা নম্বর-০৮, তারিখ-২৪/০৫/২০২৫) করা হয়েছে। মামলার তদন্তভার পুলিশ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শফিকের উপর অর্পণ করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |