Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ শুভেচ্ছা ও গণসংযোগ

  • আপডেট টাইম : 10-06-2025 ইং
  • 394368 বার পঠিত
পানছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ শুভেচ্ছা ও গণসংযোগ
রিপোর্টারঃ N/A



স্টাফ  রিপোর্টার,  খাগড়াছড়ি : ১০  জুন২০২৫, মঙ্গলবার। পবিত্র  ঈদ উল আযহা পরবর্তী খাগড়াছড়ি ২৯৮ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত  সম্ভাব্য প্রার্থী এ্যডভোকেট ইয়াকুব আলী চৌধুরী পানছড়িতে ঈদ শুভেচ্ছা  বিনিময় ও গণসংযোগ করেছেন। 


১০ জুন ২০২৫, মঙ্গলবার  সকালে  উপজেলা  জামায়াতে  ইসলামী সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় করেন। পরে দিনব্যাপি পানছড়ি বাজার সহ বিভিন্ন এলাকায় পায়ে হেটে জনসাধারণের  সাথে কুশল বিনিময় ও ন্যায় শাসন,দীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামীর সাথে থাকার  আহবান  জানান  এ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।


বাজারে পথে প্রান্তরে নানা ধর্মের ও বর্ণের লোকের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় কালে ২৯৮ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত  সম্ভাব্য প্রার্থী এ্যডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, সকল ধর্মীয় মুল্যবোধ রক্ষা  করে আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠায় ও জনগনের  নায্য  অধিকার  ফিরিয়ে  দিতে কাজ করবো।  আমাদের  একবার  সাথে থাকুন,  আমরা আপনাদের  সাথে আছি।




দিনব্যাপী স্থানীয়  জনসাধারণের সাথে  ঈদ শুভেচ্ছা  ও কুশল বিনিময়কালে অন্যান্যদের মাঝে জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট  সেক্রেটারি মোঃ আবু ইউসুফ,  উপজেলা সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়