Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড!

  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 554697 বার পঠিত
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড!
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির ভুয়াছড়ি এলাকায় স্কুলে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আমিনুল ইসলাম ওরফে আমিন (১৯)'কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক প্রধান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১০ জুন দুপুরে বাড়ির পাশে বাঁধা ছাগল আনতে গেলে ৯ম শ্রেণির ওই স্কুলছাত্রীকে পাশের কলাবাগানে জোরপূর্বক ধর্ষণ করে আমিনুল। ঘটনার পরদিন ভিকটিম নিজেই খাগড়াছড়ি থানায় মামলা দায়ের করেন। প্রধান আসামির বিরুদ্ধে ধর্ষণ এবং অপর দুইজনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ আগস্ট মামলার চার্জশিট আদালতে দাখিল করে। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রধান আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর আদালত এই কঠোর রায় দেন।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মো. শাহজাহান রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, "মামলার শুরুতে আসামি মাইনর (অপ্রাপ্তবয়স্ক) ছিল, কিন্তু রায়ে সেটি বিবেচনা করা হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।"

অন্যদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট সৃজনী ত্রিপুরা সন্তোষ প্রকাশ করে বলেন, "এ রায় প্রমাণ করে, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিচার ব্যবস্থা শক্ত অবস্থানে আছে। আমরা সবসময় ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থাকব।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়