Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে পরিবেশ দিবস পালিত

  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 437201 বার পঠিত
রাজস্থলীতে পরিবেশ দিবস পালিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কারিতাসের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে রাজস্থলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ বাঁচলেই পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু ঠিক থাকবে। পরিবেশকে বাঁচানোর জন্য প্রত্যেক মানুষকে তার নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বৃক্ষনিধন বন্ধ করতে হবে এবং বেশি পরিমাণে গাছ রোপন করতে হবে। এছাড়াও প্লাস্টিক ও পলিথিন জাতীয় জিনিসপত্র ব্যবহার সম্পূর্ণরুপে বন্ধ করতে হবে।

আলোচনা সভা শেষে ৫০ জন কৃষককে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়