হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ঔষধী ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে এই ঔষধি এবং ফলদ চারা বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রভাষক উনুমং মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী, পাপড়ি দেওয়ান জিসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |