Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম : 21-07-2025 ইং
  • 321192 বার পঠিত
বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

পাহাড়ে রাতভর ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দীঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে বাঘাইছড়ির সাথে সারাদেশের যানচলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ৬ টায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সড়কের দুই পাশে আটকে আছে বহু যানবাহন। তবে খাগড়াছড়ি সাজেক সড়কে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা পাহাড় ধসের বিষয় নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পেয়ে সাথে সাথেই স্থানীয় পাহাড়ি শ্রমিকদের কাজে লাগিয়েছি। তারা সড়ক থেকে মাটি সরাতে কাজ শুরু করেছে। এছাড়া  ভারী যন্ত্রপাতি ও বুল্ডোজার নিয়েও  লোকজন পাঠিয়েছি। আশা করি দুপুরের পর যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবার ও মারিশ্যা দীঘিনালা সড়কে চলাচলকারী সকল যানবাহন চালকদের সর্তকভাবে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়