Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে আবারো পাহাড় ধস্; যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম : 03-08-2025 ইং
  • 404670 বার পঠিত
বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে আবারো পাহাড় ধস্; যান চলাচল বন্ধ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তঃজেলা সংযোগ সড়ক মারিশ্যা দীঘিনালা সড়কে আবারো পাহাড় ধসে যান চলাচল চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (৩ আগষ্ট) রাতভর ভারী বৃষ্টির ফলে সকালে সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম ও ঢাকাগামী শান্তি পরিবহনের বাস ও ছোট-বড় যানবাহন আটকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে শতাধিক মানুষ। এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইনম্যান গিয়াস উদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি, সব গাড়ী আটকে আছে পথে মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি।


শান্তি পরিবহনের যাত্রী মো. আরমান বলেন, সকাল থেকে সড়কে আটকে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, আরো বড় ধরনের আশংকা রয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন, আমরা সংবাদ পেয়ে মাটি সরাতে  জনবল ও পেলোডার পাঠিয়েছি। তবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।

এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পাহাড় ধসে যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি পাহাড়ের পাদদেশে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়