নিজস্ব প্রতিবেদক
পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদুতে বন্যায় প্লাবিত হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রিত তিন শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার ও দুই শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
সম্প্রতি লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসব খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উপজেলার কালাপাকুজ্জ্যা ও মাইনীমুখ ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সেনাবাহিনী। এছাড়া মাইনীমুখ ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয় ও লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করছেন। সাধারণ মানুষের জান মাল রক্ষায় সেনাবাহিনী তৎপর। সেনবাহিনীর এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মেজর রিফাত উদ্দীন আহমদ লিওন, লে. মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |