Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক

  • আপডেট টাইম : 12-08-2025 ইং
  • 512305 বার পঠিত
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (মূল) দলের এক কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম কলইপা ত্রিপুরা (৩৫), তিনি বরইতলীর দয়া ভোষন ত্রিপুরার ছেলে।



রবিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিন্দুকছড়ি জোনের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা গেছে, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় এলআরপি ডোমিনেশন চলাকালে গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, অবৈধ কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসছেন ওই কালেক্টর। পরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।



অভিযানকালে একটি দেশি লংগান (এলজি), একটি কার্তুজ এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে রাত ১২টা ৩০ মিনিটে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামূল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়