নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিবি করিমুন্নেছা।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা সহ সামাজিক সমস্যা সমাধান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রমের সমন্বয়সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |