Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন এবং পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 20-08-2025 ইং
  • 332590 বার পঠিত
রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন এবং পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" 

প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালী, পোনা অবমুক্তকরণ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  


বুধবার (২০ আগস্ট) দুপুর ১২ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা সদর পুকুরে ১০ কেজি পোনামাছ অবমুক্তকরণ পরবর্তী একটি মৎস্য র‌্যালী বের হয়ে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। 


রাজস্থলী উপজেলার অতিরিক্ত মৎস্য অফিসার শেখ মোঃ এরশাদ বিন শহীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সিনিয়র সহসভাপতি আবুল হাশেম মেম্বার, রাজস্থলী উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়াসহ  সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ইতিমধ্যে মৎস্য উৎপাদনে উপজেলা সক্ষমতা অর্জন করেছে। রাজস্থলী উপজেলায় মৎস্য চাষীদের মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখতে হবে যাতে নিজেদের চাহিদা মিটিয়ে বাহিরে ভালো মানের মাছ রপ্তানি করা যায়। এতে করে নিজেরা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন তেমনি বিদেশে মাছ রপ্তানি করে দেশের রাজস্ব আয় বাড়াতে অবদান রাখা সম্ভব হবে। এসময় তরুণদের উদ্দেশ্যে বলেন, চাকরির পিছনে না ছুটে মৎস্য চাষে আগ্রহী হয়ে বেকারত্ব দূর করা সম্ভব। এতে করে নিজেরা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে এবং অন্যদের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়