Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে মহিলা দলের ৩১ দফা বাস্তবায়নে কর্মিসভা

  • আপডেট টাইম : 25-09-2025 ইং
  • 473581 বার পঠিত
রাজস্থলীতে মহিলা দলের ৩১ দফা বাস্তবায়নে কর্মিসভা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের আওতাধীন সকল পাড়া মহল্লায় মহিলাদের সুসংগঠিত এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন মহিলা দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের আবাসিক এলাকায় তৃণমূল পর্যায়ে মহিলাদের সুসংগঠিত করতে এই কর্মী সভার আয়োজন করা হয়।

কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, রাজস্থলী উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মোছাম্মদ ফরিদা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, মহিলা দলের শিল্পী তালুকদার, রেবেকা মারমা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন খানসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দেশ ও দেশের মানুষকে সেবা করা সুযোগ করে দেওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়