Logo
| বঙ্গাব্দ

সনাতনীদের তারেক রহমানের উপহার

  • আপডেট টাইম : 29-09-2025 ইং
  • 355207 বার পঠিত
সনাতনীদের তারেক রহমানের উপহার
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সনাতনী সম্প্রদায়ের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেন।

সনাতন ধর্মাবলম্বীদের উপহার সামগ্রী বিতরণের সময় নাইমুল ইসলাম রনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল ধর্মাবলম্বীর প্রতি শ্রদ্ধাশীল। তাই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আপনাদের জন্য এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে।

উপহার গ্রহণকারী সনাতন ধর্মাবলম্বীরা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে।

এসময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ জুনু, তাঁতিদলের আহ্বায়ক মো. ছাদেক, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমন খান এবং বিএনপির সদস্য জিকু কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়