Logo
| বঙ্গাব্দ

রামগড় বিজিবির অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ

  • আপডেট টাইম : 09-11-2025 ইং
  • 236181 বার পঠিত
রামগড় বিজিবির অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ভোর রাত সাড়ে তিনটার দিকে সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে রাখে। রাতের ওই সময়ে ভারত থেকে দুইজন চোরাকারবারী গাঁজার বোঝা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়। এসময় তারা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২০টি ছোট প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মত প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়