Logo
| বঙ্গাব্দ

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন

  • আপডেট টাইম : 19-01-2026 ইং
  • 436716 বার পঠিত
সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।


রোজ রবিবার, ১৮ জানুয়ারি-২০২৬ ইং তারিখ ১৫৩০ ঘটিকায় সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র, দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন,বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে:কর্নেল মো:তারেকুল ইমরান, পিএসসি,এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো: সালমান সিদ্দিক,পিএসসি এবং ইউনিটের অন্যান্য অফিসার বৃন্দ।


 বাঘাইহাট জোন এর উপস্থিতিতে,সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে, ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। 


এছাড়া আরো উপস্থিত ছিলেন, ৩৬ নং সাজেক ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন ও মো:রায়হান হোসেন, বাজার সভাপতি নাজিম উদ্দীন এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ।  সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়