Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় উপজাতি ও বাঙালি জনগণের মাঝে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 28-01-2026 ইং
  • 189654 বার পঠিত
দীঘিনালায় উপজাতি ও বাঙালি জনগণের মাঝে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ির রিজিয়নের আওতাধীন  দীঘিনালা জোনের উদ্যোগে উপজাতি ও বাঙালি জনগণের মাঝে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছোট মেরুন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

স্থানীয় জনগণের চিকিৎসা চাহিদার প্রেক্ষিতে আয়োজিত এ ক্যাম্পেইনে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ শাইখুদ্দিন সাকলাইন চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পেইনের মাধ্যমে ছোট মেরুন এলাকার মোট ৫৩২ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এর মধ্যে উপজাতি জনগোষ্ঠীর সদস্য ছিলেন ৫৭ জন এবং বাঙালি জনগণ ছিলেন ৪৭৫ জন।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

দীঘিনালা জোনের এ উদ্যোগ এলাকার সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সফলভাবে মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়