হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯নং রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে নির্বাচনী মাঠে জোরালো প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে জেলা ও উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বাজার এলাকাসহ আশপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে দলীয় নেতা-কর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অরুণ সেন, জেলা কৃষক দলের সহসভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, রাজস্থলী উপজেলার বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, সিনিয়র যুগ্মসম্পাদক এমদাদুল হক মিলনসহ জেলা-উপজেলা বিএনপি, কৃষকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..