হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে রাজস্থলী নুরুল উলুম নুরানি মাদ্রাসার পবিত্র কোরআন শরীফের সবক উদ্বোধন, নুরানি প্রদর্শনী, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে রাজস্থলী বাজার জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইসলামপুর রহিমিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালক মুফতি আব্দুল কাদের, মুফতি সাইফুল ইসলাম, মুফতি মোহাম্মদ উল্লাহ, মাওলানা মোস্তফা আল কাদেরী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা জিয়াউর রহমানসহ বিভিন্ন মসজিদের ঈমাম ও খতিববৃন্দ।
অনুষ্ঠানে মাদ্রাসার ১১ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান করা হয়। সবক উদ্বোধন শেষে মাদ্রাসায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এসময় বক্তারা শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সর্ব ক্ষেত্রে অনৈতিক পন্থা পরিহার করার জন্য উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ জাতীয় আরো খবর..