পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকার দারিদ্র্য, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিলাইছড়ি জোনের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত ধুপশীল এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় অসহায় মুসলিম পরিবারের হাতে সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে মানুষের কাছে পৌঁছানো টা তৃপ্তির। স্থানীয়দের জন্য এ সহায়তা।
অনেকেই বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা জানিয়েছে, পাহাড়ি অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা অনেক সময় কঠিন থাকে।
এই পরিস্থিতিতে সেনাবাহিনীর হাতে দেওয়া সহায়তা তাদের জন্য খুবই মূল্যবান ছিল। বিলাইছড়ি জোন কর্তৃপক্ষ জানান যে, সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব থেকেই তারা প্রান্তিক মানুষের পাশে দাঁড়ায়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই ধরনের সহায়তা কার্যক্রম অন্যান্য দুর্গম এলাকায়ও অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..