Logo
| বঙ্গাব্দ

বান্দরবানে সেনাবাহিনীর সহায়তা নিয়ে নিজ বাড়িতে ফিরলো ৫ ম্রো পরিবার

  • আপডেট টাইম : 16-05-2026 ইং
  • 1843 বার পঠিত
বান্দরবানে সেনাবাহিনীর সহায়তা নিয়ে নিজ বাড়িতে ফিরলো ৫ ম্রো পরিবার
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
বান্দরবানে কেএনএফে'র আতঙ্ক কাটিয়ে সেনাবাহিনীর সহায়তায় নিজ ভিটেয় ফিরল ৫ ম্রো পরিবার। 


আজ শনিবার (১৬ মে) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর নির্যাতন ও ভীতিপ্রদর্শনের মুখে ২০২৩ সালের মে মাসে ঘরছাড়া হওয়া ম্রো সম্প্রদায়ের আরও ৫টি পরিবার দীর্ঘ দিন পর নিজ বসতভিটায় প্রত্যাবর্তন করেছে। 


সাম্প্রতিক সময়ে বান্দরবানের পাইন্নুমপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সেনাবাহিনীর সহায়তায় ৫টি পরিবারের ২২ জন সদস্য অত্যন্ত আনন্দঘন পরিবেশে নিজ গ্রামে ফিরে আসেন।


উক্ত এলাকায় প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর নতুন করে পথচলা সুগম করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়। 


এ সময় ঘরে ফেরা প্রতিটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং ৫ কেজি লবণ বিতরণ করা হয়। দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভিটেমাটিতে ফিরতে পেরে ম্রো পরিবারের সদস্যরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ জনগণের পাশে থেকে এই ধরনের মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে। একই সাথে দুর্গম পাহাড়কে সন্ত্রাস, আতঙ্ক ও চাঁদাবাজিমুক্ত করে স্থানীয়দের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ অভিযান ও নিরাপত্তা তৎপরতা চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়