Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে তারেক রহমানের পক্ষে বিএনপির ইফতার ও দোয়া

  • আপডেট টাইম : 07-03-2025 ইং
  • 499424 বার পঠিত
বাঘাইছড়িতে তারেক রহমানের পক্ষে বিএনপির ইফতার ও দোয়া
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ১নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শুক্রবার (৭ মার্চ) পৌরসভার ১নম্বর ওয়ার্ডস্থ বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলমসহ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ১নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন।


পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা জানান, বিএনপি জনমানুষের দল তাই জনসাধারণকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিলের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আমরা সর্বস্তরের জনসাধারণকে ইফতার করালাম এবং পৌরসভার প্রতি ওয়ার্ডেই এই কর্মসূচি বাস্তবায়িত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়