Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম : 08-03-2025 ইং
  • 624530 বার পঠিত
বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

"অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকেআ ন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

সংবাদকর্মী মাহমুদুল হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি নারীদের অধিকার, ক্ষমতায়ন এবং সমান সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীদের আরও এগিয়ে নিতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, বাঘাইছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহাম্মদ।

এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় নারীর অধিকার, সমাজে তাদের ভূমিকা এবং বর্তমান সরকারের নারী উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নারীদের ক্ষমতায়নে প্রশাসন ও সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা প্রয়োজন বলে বক্তারা মত প্রকাশ করেন। তারা নারীর প্রতি বৈষম্য দূর করে সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়