Logo
| বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে প্রশাসন

  • আপডেট টাইম : 08-03-2025 ইং
  • 495724 বার পঠিত
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে প্রশাসন
রিপোর্টারঃ N/A

দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে ১২ ব্যবসায়ীর দোকান। 


শুক্রবার দিবাগত রাতে ৩ টা ৪৫ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, রাতেই দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মী'রা ঘন্টাব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন। 


দোকান মালিকদের সাথে কথা বলে জানাযায়, আগুনে পুড়ছে ফার্মেসী, মুদি, কুলিং কর্ণার, সেলুনের দোকান গুলো আগুন পুড়ে ছাই হয়েছে। 


এদিকে আজ দুপুরে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার  ও খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল। 


পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান প্লট মালিকদের নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল, ৫ লিটার তেল, ইফতার ও কম্বল বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়